শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মেহেরপুরে দেশব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপনের দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক শিল্পী রানী রায়, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, কাজী নৌরীন ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, শাকির আহমেদ, পুলিশ পরিদর্শক আনিসুর রহমান, এনএসআইয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) বুলবুলি খাতুন, পিটিআইয়ের ইনস্ট্রাক্টর আবুল কালাম আজাদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) তৌহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, আইসিটি কর্মকর্তা সুব্রত কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা আগ্রহের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে। এ সময় শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের সুস্থ, নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার ওপর। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি, তাদের অধিকার নিশ্চিত করা এবং সৃজনশীল বিকাশের সুযোগ করে দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির দীর্ঘ পথচলা এবং শিশুদের কল্যাণে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরা হয়। একই সঙ্গে শিশু অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
দেশব্যাপী আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য আরও সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে ভূমিকা রাখতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

পড়ুন:৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন