ঢাকায় এক যুবককে হত্যার পর মরদেহ নীলফামারীর ডিমলায় এনে নিজ বসতভিটায় পুঁতে রাখার অভিযোগ উঠেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে মরদেহটি বসতভিটে খনন করে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ এলাকার কাফরুল থানাধীন শ্যাওড়াপাড়ায় অনার্স ভর্তি কোচিং করতে গিয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে পরিচিত হন।
প্রাথমিকভাবে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর ঢাকায় মেয়েঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। এর দুইদিন পরেই লাশ নিজ বাড়িতে এনে পুতে রাখে মামুন। এরপর এআই দিয়ে মামুনকে জিবিত দেখিয়ে ভিডিও বানিয়ে ৪ লাখ টাকা নিহতের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবী করেন অভিযুক্ত।
অভিযুক্ত মামুন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বসুনিয়াপাড়া এলাকার আফসার আলীর ছেলে। অভিযোগ রয়েছে, হত্যার পর রাকিবের মরদেহ একটি বাক্সে করে ঢাকা থেকে ডিমলায় এনে স্বজনদের পচা মাছ বলে নিজ বসতভিটায় লাশ পুঁতে রাখা হয়।
পড়ুন : ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
সা/


