লালমনিরহাটে এবি পার্টি নেতা ও আইনজীবীর বাড়িতে হামলা-ভাঙচুর

লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির ও তাঁর ভাই আইনজীবী হুমায়ুন কবিরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে আইনজীবী হুমায়ুন কবির ও তাঁর স্ত্রীকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির। এ সময় তাঁর বড় ভাই এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির জানান, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে সোমবার (৫ অক্টোবর) তিনি আদালতে থাকাকালে একদল লোক ভেকু মেশিন নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির গ্রিলের গেট ও প্রায় ২০ গজ ইটের প্রাচীর ভেঙে ফেলা হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খবর পেয়ে বাড়িতে গিয়ে ভাঙচুরে বাধা দিলে হামলাকারীরা তাঁকে লোহার রড দিয়ে মারধর এবং গলা চেপে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। রডের আঘাত ঠেকাতে গিয়ে তাঁর দুই হাতের আঙুলে গুরুতর জখম হয় বলেও জানান তিনি।

এ ছাড়া তাঁর পকেট থেকে ৩০ হাজার ৫০০ টাকা এবং স্ত্রীকে মারধর করে প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

এ ঘটনায় আইনজীবী হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় এজাহার দায়ের করেছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন