রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, মিরপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকেরা গ্যাস সরবরাহের বাইরে থাকবেন।

বিজ্ঞাপন

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও এই সাময়িক সরবরাহ বন্ধের আওতায় থাকবে।

মেরামতকাজ চলার সময় এসব এলাকার সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

এদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে কূপটিতে ডিএসটি টেস্টের কাজ চলছে। এই পরীক্ষা শেষ হলে কূপে মোট মজুতকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের অবস্থান নিশ্চিত করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়েছিল।

বাপেক্স সূত্রে জানা গেছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি মেথড ব্যবহার করে কূপটিতে ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২-৩ দিন ডিএসটি পরীক্ষা শেষে মোট মজুতকৃত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন : একনেকে আজ উঠছে ১৩ প্রকল্প, ব্যয় ১৬ হাজার কোটি টাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন