১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে। প্রায় ১৫ বছর পর শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে হাজির হওয়ার কথা রয়েছে তাদের। তবে কারিনার উপস্থিতির বিষয়টি এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্যাডি কুল’ শিরোনামের গানটির শুটিং চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় করার পরিকল্পনা রয়েছে। এ জন্য কারিনা প্রায় পাঁচ দিনের সময় দিয়েছেন। বড় পরিসরে গানটির দৃশ্যধারণের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে ‘ড্যাডি কুল’ গানটিকে তৈরি করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে শাহরুখ ও কারিনাকে এমন এক আবহে দেখা যাবে, যেখানে আগে তাদের দেখা যায়নি। বিশেষ করে শাহরুখের নতুন অবতার দর্শকদের চমকে দিতে পারে বলে জানা গেছে।

গানটিতে থাকছে আন্তর্জাতিক আয়োজনের চমকও। একজন ভারতীয় শিল্পীর পাশাপাশি একজন আন্তর্জাতিক শিল্পীর অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সেই শিল্পী ও গায়কের পরিচয় আপাতত প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা। গানটির সুর করেছেন শচীন-জিগর।

শাহরুখ-কারিনা জুটিকে এর আগে ‘কভি খুশি কভি গম’, ‘অশোকা’ ও ‘রা ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে দেখা গেছে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা ওয়ান’-এ সর্বশেষ একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন তারা। সেই হিসেবে ‘কিং’-এর মাধ্যমে তাদের পুনর্মিলনের খবরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর উপলক্ষে ‘কিং’ থেকে নতুন ঝলক প্রকাশের প্রস্তুতি চলছে। ফলে ওই দিন সিনেমাটি নিয়ে নতুন কোনো ঘোষণা বা দৃশ্য প্রকাশ করা হয় কি না, সেদিকেও নজর থাকবে ভক্তদের।

সিদ্ধার্থ আনন্দের সঙ্গে যৌথভাবে ‘কিং’-এর চিত্রনাট্য লিখেছেন এবং সিনেমাটি পরিচালনাও করছেন তিনি। গৌরী খান, সিদ্ধার্থ আনন্দ ও মমতা আনন্দের প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

‘কিং’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা।

তবে কারিনা কাপুর খানের ‘কিং’-এ উপস্থিতির খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সিনেমাটির নির্মাতা পক্ষ। পিংকভিলার সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।

পড়ুন : মেসির বিদায়ে আবেগে ভাসলেন তারকারা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন