যে কারণে বিবাহবিচ্ছেদ প্রীতম-শেহতাজ

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মুনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি ঘটছে। পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গত রোববার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শেহতাজ। এই বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুলেছেন দুজনই। শেহতাজ জানান, প্রীতম ও আমি পারস্পরিক সম্মতি ও ভালো বোঝাপড়ার মাধ্যমে ১০ বছরের পথচলার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, ‘একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোর জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। এখনো আমরা একে ওপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা বুঝতে পেরেছি, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই আমাদের দুজনের জন্য ভালো।

বিজ্ঞাপন

অনেক ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দুই পরিবারের সমর্থনে আমরা এখন বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছি।’ অন্যদিকে, প্রীতম বলেন, ‘পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময় থাকবে।’  তাঁর ভাষ্যে, ‘সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ায় বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো।’ উল্লেখ্য, প্রীতম হাসান ও শেহতাজ মুনিরা হাশেমের বিয়ে হয় ২০২২ সালের ২৮ অক্টোবর। শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের আগে প্রায় পাঁচ বছর তাঁদের সম্পর্ক ছিল। 

পড়ুন:কী নিয়ে ব্যস্ত সময় পার করছেন সৃজিত মুখার্জি

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন