সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

তিনি ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ওই বছরই অন্তর্বর্তীকালীন সরকার আমলে অন্যান্যদের মতো তাকেও পদচ্যুত করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান এই বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, উপজেলার বেতকান্দি নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন