সৈয়দপুরে কেক কাটার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপিত

আস্থা ও বিশ্বাসের পথ চলায় ৫০ বছর পূর্ণ করলো আইএফআইসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপশাখায় নানা আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​আজ উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও গ্রাহকরা ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক আহমেদ হেলাল, শিল্প সাহিত্য সংসদের অর্থ সম্পাদক শাহ হামিদুল ইসলাম এবং যমুনা টিভির নীলফামারী জেলা প্রতিনিধি আমিরুল হক।

​এছাড়াও ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক সৈয়দপুর উপশাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ও ক্যাশ অফিসার সাজিদ হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী এবং ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। বক্তারা ব্যাংকের উন্নত গ্রাহকসেবার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন