সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় পৃথক তিনটি মাদক মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাসচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের নুরুল হক সরকারের ছেলে তোফাজ্জল হোসেন সরকার, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার গঞ্জেশীবপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুল নয়ন ও ফরিদপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুরাতন আজমপুর গ্রামের আলম হোসেনের ছেলে মানিকুর রহমান মানিক ও একই গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে মোঃ আশিক।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৬ আগস্ট সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যারবাহনে তল্লাশী চালায়। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৫৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আব্দুল নয়ন ও মামুনুর রশিদকে আটক করে র‌্যাব সদস্যরা।

অপরদিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে চেক পোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব সদস্যরা। রাত ১টায় মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মানিকুর রহমান মানিক ও মোঃ আশিক নামে দুই যুবককে আটক করা হয়।

এদিকে ২০১১ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর ছলিমাবাদ সরকারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে আটক করে পুলিশ।

এই তিনটি মামলায় স্বাক্ষ্য প্রমান শেষে আজ ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

বিজ্ঞাপন

পড়ুন : জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে গুলি, অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন