যশোরে কমিউনিটি পুলিশ কাবাডি : চ্যাম্পিয়ন অভয়নগর ও কোতয়ালী নারী দল

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় যশোর টাউন হল মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আইজিপির নির্দেশনায় তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে অপরাধমুক্ত সমাজ গঠন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কারিগরি সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বাছাই পর্ব শেষে জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় যশোর জেলার ৮টি পুরুষ ও ৮টি নারী দল অংশগ্রহণ করে। এর মধ্যে পুরুষ বিভাগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কোতয়ালী থানা দলকে হারিয়ে অভয়নগর থানা পুরুষ দল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে বাঘারপাড়া থানা দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোতোয়ালী থানা নারী দল। জেলা পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দল দুটি পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের অধিনায়কদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, যশোর জেলা কাবাডি ফেডারেশনের আহ্বায়ক আবুল বাশার সাইফুদ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য চিন্ময় সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ কাবাডি ফেডারেশন মনোনীত রেফারি এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও দলীয় খেলোয়াড়বৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে গুলি, অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন