নানা পাটেকরকে স্মরণ করে তারিক আনাম খান, লিখলেন আবেগঘন পোস্ট

ভারতীয় চলচ্চিত্রের গুণী অভিনেতা নানা পাটেকরকে স্মরণ করে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। অভিনয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য, অসাধারণ অভিব্যক্তি ও সাধারণ জীবনযাপনের পাশাপাশি মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথাও তুলে ধরেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে নানা পাটেকরের অভিনয়প্রতিভা ও ব্যক্তিত্ব নিয়ে লিখেছেন তারিক আনাম খান। তাঁর মতে, নানা পাটেকরের চেহারা, কণ্ঠস্বর, উচ্চতা ও শারীরিক গঠন—সবকিছুই যেন অভিনয়ের উপযোগী ছিল। ধনী থেকে শুরু করে শ্রমজীবী মানুষের চরিত্রেও তিনি অনায়াসে মানিয়ে যেতেন।

নানা পাটেকরের অভিনয়শৈলী তুলে ধরে তারিক আনাম খান লেখেন, ‘একজন অভিনেতার প্রতিকৃতি বলতে যা বোঝায় নানা পাটেকর ছিলেন তাই। মুখাবয়ব, কণ্ঠস্বর, উচ্চতা, শরীর; সবকিছুই যেন অভিনয়ের জন্য তৈরি। কোটিপতি থেকে খেটে খাওয়া মানুষ, সব চরিত্রেই যেন মানিয়ে যেত অনায়াসে। অসাধারণ কণ্ঠ আর অসম্ভব দ্রুত জড়তাহীন পরিষ্কার কথা বলার ক্ষমতা, হালকা কিংবা বাঁকা হাসি বা খোলা দরাজ হাসি, চোখে মায়া কিংবা ক্রোধ কিংবা কঠিন বা ঠান্ডা দৃষ্টি বা ভালোবাসা; সব যেন অনাবিল। কমেডি কিংবা দুঃখ, ক্রুরতা, নিষ্ঠুরতা, সব কিছুতেই অনায়াস চলাচল। নানা পাটেকর নিজের মতো করেই অনন্য, নিজের একটা ধারা; কারো সাথেই যেন মেলে না। ভালো লাগুক বা না লাগুক অস্বীকার করা যায় না।’

শুধু অভিনয় নয়, নানা পাটেকরের মানবিক গুণাবলি ও জীবনযাপনের ধরনও তারিক আনামের লেখায় উঠে এসেছে। মানুষের প্রতি তাঁর আন্তরিকতা, নির্লোভ মনোভাব এবং সাধারণ জীবনযাপনের বিষয়গুলো উল্লেখ করে তিনি অভিনেতার প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে তারিক আনাম খান লেখেন, ‘আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর দরদ যা না থাকলে শিল্পী হওয়া যায় না; নানা পাটেকর ছিলেন তাই। নির্লোভ আর সাধারণ জীবনাচরণ। তিনি থাকবেন মানুষের মনে শ্রদ্ধায় ভালোবাসায়—বহুদিন, বহুদিন। অনন্ত যাত্রা শুভ হোক নানা।’

তারিক আনাম খানের এই স্মৃতিচারণে নানা পাটেকরের অভিনয়প্রতিভার পাশাপাশি তাঁর মানবিক সত্তার প্রতিও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।

পড়ুন : বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন