দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তার পাশে গাছ কাটার সময় গাছের ডাল পড়ে মো. ইয়াছিন আলী (৩১) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ৫ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছে।
আজ সকালে নবাবগঞ্জ থানাধীন ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন আলী, পিতা মো. জালাল উদ্দিন, সাং- সালঘড়িয়া, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর। তিনি বিরামপুর থেকে নিজ মোটরসাইকেলে ছেলে মো. রিয়াদ (৫) কে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে রাস্তার গাছ কাটার সময় একটি গাছের ডাল তাদের মাথার উপর পড়ে যায়। ঘটনাস্থলেই মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মোটরসাইকেল চালক ইয়াছিন আলী মৃত্যুবরণ করেন।
এ সময় সাথে থাকা তার ছেলে রিয়াদ মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল
সা/


