জয়পুরহাটে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকবর্তিকা’র উদ্যোগে সদর উপজেলার কয়তাহার গ্রামে গরিব অসহায় মানুষের জন্য বিনামূল্যে এই চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা শিরট্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুস সবুর শাহ এর সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জেনারেল সার্জারি গাইনী ও অবস প্রাকটিশনার ডাঃ সরদার রফিকুল ইসলাম রুবেল। এসময় সংগঠনটির সভাপতি জিহাদ ও সম্পাদক আজিজুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা ক্যাম্পে কয়তাহার গ্রামের ৩শতাধিক অসহায় গরিব মানুষ চিকিৎসা নেন। আয়োজকরা জানান ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।
পড়ুন : রাজধানীর যাত্রাবাড়ীতে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
বিজ্ঞাপন


