বিরোধীদলের মূল লক্ষ্যই হলো অরাজকতা ছড়ানোর মাধ্যমে সমাজকে নষ্ট করা : এমপি খোকন তালুকদার

আমাদের দেশে এমন এক বিরোধী দল তৈরি হয়েছে,যাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি ক্ষেত্রে কীভাবে অরাজকতা ছড়ানো যায় এবং সমাজকে নষ্ট করা যায় বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। ​

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে অবস্থিত এমপি পরিদর্শন কক্ষের সামনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​খোকন তালুকদার আরো বলেন, তারা ফুটপাতে দোকান বেশি বসলে যেমন প্রতিবাদ করে,তেমনি জনস্বার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করা হলেও তার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ শুরু করে।”

সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল,কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল,সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ স্থানীয় সুধীজন।

বিজ্ঞাপন

পড়ুন : নিখোঁজের দুদিন পর কংস নদের পাড়ে সাবেক সেনাসদস্যের লাশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন