স্তন ক্যানসার আক্রান্ত অসহায় নারীদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা!

রাজধানীর আর্মি গলফ ক্লাবে স্তন ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। শুক্রবার সন্ধ্যায় আইডব্লিউসি গ্যালাক্সি ঢাকা ও ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে ক্যানসারে আক্রান্ত দুস্থ ও অসহায় নারীদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

সেমিনারে ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকার সভাপতি মমতাজ জাহান হ্যাপি ক্যানসারে আক্রান্ত দুস্থ ও অসহায় নারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ঘোষণা দেন। তাঁর এ ঘোষণাকে নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মানবিক সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আলোচকরা বলেন, স্তন ক্যানসার নিয়ে ভয় ও সংকোচ দূর করে নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। নিয়মিত নিজের স্তন সম্পর্কে সচেতন থাকা, সন্দেহজনক কোনো পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানোর মাধ্যমে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব। সময়মতো রোগ শনাক্ত ও উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে স্তন ক্যানসার নিরাময়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

বক্তারা আরও বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি পরিবার ও সমাজেরও দায়িত্ব। তাই স্তন ক্যানসার সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা, সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং অসচ্ছল নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামীম খন্দকার এবং আইডব্লিউসি গ্যালাক্সি ঢাকার সভাপতি সালমা পারভীন চুমকিসহ দুই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সেমিনারের মাধ্যমে স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, আক্রান্ত নারীদের পাশে দাঁড়ানো এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করার বার্তা তুলে ধরেন আয়োজকরা।

বিজ্ঞাপন

পড়ুন : পাংশায় আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন