পুলিশি অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ অক্টোবর শুক্রবার চাটমোহর পৌরসদর ও বিলচলন ইউনিয়নের বোথর গ্রামে অভিযান চালিয়ে তিন মাদক সেবী ও এক মাদক বিক্রেতাকে আটক করে থানা পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃতরা হল, বোথর দক্ষিণপাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে আশরাফুল (২৭), কুমারগাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে আলামিন ইসলাম (৩০) ও বোথর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুবেল হোসেন (৩২) কে মাদক সেবনের দায়ে পুলিশ আটক করে। অপরদিকে পৌর সদরের কাজীপাড়া মহল্লার এস এম মোজাহারুল হকের ছেলে এবিএম কামরুজ্জামান ফারুক (৪২) কে মাদকদ্রব্য সহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃতদের মধ্যে মাদক সেবী তিন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত আশরাফুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড এবং আলামিন ও রুবেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা নগদ অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অপরদিকে মাদক ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণের ব্যবস্থা করা হয়।

পড়ুন : ভারতের সামনে কী এবার মোদী পতনের আভাস?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন