কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করার জন্য অপকৌশল ও অপতৎপরতা চালাচ্ছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি বলেছেন, ইতিমধ্যে পূজার কার্যক্রম শুরু হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক, আইন শৃঙ্খলা বাহিনীসহ সকল গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অনান্য বছরের চেয়ে এ বছর আমরা আরো ভালোভাবে পূজা উদযাপন করতে পারবো।

তিনি আরো বলেন, কিছু দুষ্ট লোক আছে, যারা বিভিন্ন ভাবে এই সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপকৌশল, অপতৎপরতা চালানোর প্রক্রিয়া নিয়েছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি। আমরা সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে যেন পূজা উদযাপন হয় সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মাদক একটি জাতীয় সমস্যা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই মাদকের ব্যাপারে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। যাতে করে এটা নিয়ন্ত্রণে আানা যায়।

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি।

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো: আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসেনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো: রবিউল আওয়াল প্রমুখ।

এসময় জেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনীর ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলেমা খাতুন ভাসানী বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় যোগ দেন।

বিজ্ঞাপন

পড়ুন : পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটেছে স্ত্রী, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন