দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কুড়িগ্রাম জেলা বিএনপির

​আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে জেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ এখানে নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন ও আনন্দমুখর পরিবেশে পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসবে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে এবং মণ্ডপগুলোতে পাহারা ও সুরক্ষায় ভূমিকা রাখবে।

​জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব,​আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ​অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক​ অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ​উমর ফারুক, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ​আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা ও কুড়িগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ​আব্দুল আজিজ প্রমুখ।

​সভায় বক্তারা জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সম্পন্ন হতে পারে, সেজন্য জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় বিশেষ নজরদারি ও সার্বিক সহায়তা প্রদান করা হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে দলের স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়ায় সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন আমির হামজা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন