অনির্দিষ্টকালের জন্য বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

অনিবার্য কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী দু’টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সঙ্গে সম্মানিত যাত্রীদের জানাচ্ছে যে, অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত ফ্লাইট BG339 এবং BG340 পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যোগাযোগ করতে পারেন। এ ক্ষেত্রে পরবর্তী তথ্য পাওয়ামাত্রই অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোয় প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পড়ুন : রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন