চট্টগ্রাম বন্দর এলাকায় শ্রমিক দলের আনন্দ মিছিল

সাংসদ আমান উল্লাহ আমানকে আহ্বায়ক, সাংসদ শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব ও হুমায়ুন কবির খানকে সদস্য করে ৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের আহ্বায়ক কমিটি করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক দলের আগামীর নেতৃত্ব হবে শ্রমিকবান্ধব বলিষ্ঠ নেতৃত্ব। যারা বর্তমান সরকারের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে সহায়ক শক্তির ভূমিকা পালন করবে।

বক্তারা বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে শ্রমিক দলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে।

নাসিরাবাদ আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আজিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাক অ্যান্ড কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক মোহাম্মদ ইয়াছিন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আওরঙ্গজেব খান সম্রাট।

বক্তব্য রাখেন শ্রমিক দল নেতা মোস্তফা কামাল, ডক শ্রমিক দলের মোঃ কামাল, বায়েজিদ থানা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মোঃ রুবেল, পদ্মা অয়েল শ্রমিক দল নেতা নজরুল ইসলাম ফাহিম, রাউজান পৌরসভা শ্রমিক দলের সভাপতি মো. আরিফ, ডবলমুরিং থানা শ্রমিক দলের নেতা হযরত আলী, মো. হানিফ, বাবলু হাসান, মো. মানিক, বন্দর থানা শ্রমিক দল নেতা আবুল বাসার, চালক সংগ্রাম দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, শ্রমিক নেতা বেলাল, কবির, মহিউদ্দিন, নওশাদ, জাহাঙ্গীর, মুসলেহ উদ্দীন, হাবিব প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : ধোপাজান নদীর ভাঙনে হুমকিতে কয়েকটি গ্রাম, প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন