টাঙ্গাইলে চেয়ারম্যান প্রার্থী আলী জিন্নাহ’র মোটরসাইকেল শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলী জিন্নাহর সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বড়বাশালিয়া হাটখোলা থেকে একটি মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুইজবাড়ি বাজরে পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রার্থীর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলী জিন্নাহ বলেন, মগড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি কাজ করতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছব।

নির্বাচনী এ শোডাউনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ধোপাজান নদীর ভাঙনে হুমকিতে কয়েকটি গ্রাম, প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন