পাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও পরিবেশে উদযাপনের লক্ষ্যে  বেড়া উপজেলার আমিনপুর থানার আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার  বিকেলে আমিনপুর থানা চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতিসহ আমিনপুর থানা এলাকার ৮ ইউনিয়নের মোট ৪৬টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে উপস্থিতি সবাই উপস্থিত ছিলেন।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি (সুজানগর সার্কেল) সাদিক আহম্মদ ।

পূজা উদযাপন কেন্দ্রিক বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সরকারি সহায়তা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এ সময় বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের পাবনা জেলা সভাপতি রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্র,ধর্ম বিষয়ক সম্পাদক জেলা শাখার বিপুল কুমার সাহা,বেড়া উপজেলা কমিটির সভাপতি ভিকুরাম হালদার,সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার দত্য,চঞ্চল কুমার সরকার সদস্য সচিব আমিনপুর পূজা উদযাপন পরিষদ কমিটি,কৃষ্ণ কুমার সাহা যুগ্ন আহবায়ক আমিনপুর থানা কমিটি,এবং সুষমা রানী সাহা,

সভায় পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে আনসার-পুলিশ মোতায়েন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন