পূজাকে ঘিরে অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে অপপ্রচার রোধ ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বিতভাবে পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নিষিদ্ধ সংগঠন বা কোনো গুপ্ত গোষ্ঠী যাতে পূজামণ্ডপে কোনো অস্বস্তিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ মণ্ডপ চিহ্নিত করলেও রাজনৈতিক নেতাকর্মীদের জন্য প্রতিটি মণ্ডপই সমান গুরুত্বপূর্ণ। এ জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দিষ্ট রোস্টার তৈরি করে পাহারার দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

পূজামণ্ডপের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে ইয়াসের খান চৌধুরী প্রতিটি মণ্ডপের সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং ধারকৃত ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেন। এছাড়া বৈদ্যুতিক ও অন্যান্য অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযোগী ফায়ার এক্সটিংগুইশার রাখার তাগিদ দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা কেন্দ্রিক অপপ্রচার ও ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ রিলস ও সচেতনতামূলক ভিডিও তৈরি করা হচ্ছে।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সুবিধার্থে নামাজের সময়সূচির চার্ট তৈরি করে প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যাতে আজান ও নামাজের সময় বিবেচনায় নিয়ে পূজার কার্যক্রম পরিচালনা করা যায়।

আইনশৃঙ্খলা পর্যালোচনার পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এছাড়া পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান এবং সমাধানের আশ্বাস দেন।

সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন