জমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও রূপগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতির সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর দখল, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও রূপগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি মানসুর মিয়া।

বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন চন্দ্র দাস, তাঁর মা আরতী রাণী, স্ত্রী শিউলী রাণী, ভাতিজা বিক্রম দাস এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর মিয়া বক্তব্য প্রদান করেন।

সংবাদ সম্মেলনে সুজন চন্দ্র দাস ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকার লিটন চন্দ্র দাসের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে মামলা চলাকালে তাঁদের দাবি করা জমি জোরপূর্বক দখল করা হয়। পরে আদালতের রায় তাঁদের পক্ষে এসেছে বলে দাবি করলেও তাঁরা এখনো জমির দখল ফিরে পাননি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় চার মাস আগে লোকজন নিয়ে তাঁদের বাড়িঘর দখল করা হয়। এতে তাঁরা বসতভিটা হারিয়ে বর্তমানে বালুরচর ও গাছতলায় অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন। নিজেদের জমি ও বসতভিটা ফিরে পেতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, তাঁদের পাশে দাঁড়ানোর কারণে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর মিয়াকে জড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা এসব প্রচারের প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের জমির দখল ফিরিয়ে দেওয়া এবং নিরাপদে বসবাসের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানায়।

পড়ুন : ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল : বিমানবন্দরে অপেক্ষায় হাজার হাজার যাত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন