সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে মাদক : সংসদ সদস্য জাহান্দার আলী জাহান

মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, বিপর্যস্ত হচ্ছে পারিবারিক জীবন। এর প্রভাব পড়ছে রাষ্ট্রের ভবিষ্যতের ওপরও। তাই মাদক নির্মূলে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, ভূমিদস্যুতা ও মানব পাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

রোববার (১১ অক্টোবর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার নারারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারারকান্দি সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহান্দার আলী জাহান বলেন, ‘মাদক নিয়ে সরকার ও প্রতিটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, পরিবারের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রের ভবিষ্যৎও অন্ধকারের দিকে যাবে। মাদক বন্ধ করতে না পারলে সমাজের বড় ধরনের ক্ষতি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কে, কীভাবে মারা যাবেন, তা সৃষ্টিকর্তাই জানেন।বিলাই হয়ে মরবেন কেন সমাজে অসংহতি বা অসামাজিক কাজ প্রতিরোধ করে মইরা যাওয়াই ভালো এতে জান্নাত পাবেন। যদিও জান্নাত নিয়ে ঘুরিনা তবে জান্নাতের টিকিট আমার কাছে নাই। সমাজে অন্যায়-অনিয়ম ও অসংগতি প্রতিরোধে সবাইকে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।

সভায় যুক্তরাজ্যপ্রবাসী রেহান মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রাজা। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুল নেছা, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফ্যামিলি কার্ডের খানা জরিপ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন