রাজধানীর চকবাজারে সাততলা ভবনের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এদিন বিকেল ৫টার পর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেন ফায়ার কর্মীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, চকবাজারের ছোট কাটারা এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার ছয়তলায় দোকানে আগুন লাগে। ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে উদ্ধারকারীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

পড়ুন : পূজাকে ঘিরে অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন