নারায়ণগঞ্জে প্রকাশ্যে গুলি করে মাদক কারবারিকে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের গুলিতে সাহেব আলী (৫০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনীর বউবাজার এলাকায় তাঁকে গুলি করা হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহত সাহেব আলী সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে প্রায় ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার পর বউবাজার এলাকার ১০ তলা আল ফাতাহ ভবনের সামনে খালের পাড়ে মিলনের ঝুটের ডিপোসংলগ্ন স্থানে অবস্থান করছিলেন সাহেব আলী। এ সময় তাঁর সহযোগী বলে পরিচিত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালান। প্রথম গুলিতে সাহেব আলী পাশের ড্রেনে পড়ে যান। এরপর হামলাকারী তাঁকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি করেন। একপর্যায়ে তাঁর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।

হামলার পর স্বজনেরা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাহেব আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত আনুমানিক ৮টার দিকে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

পুলিশ জানায়, নিহত সাহেব আলীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা, মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও সন্ত্রাসবিরোধী আইনে প্রায় ১৫টি মামলা রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় সাহেব আলী গুলিবিদ্ধ হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। হামলাকারীকে শনাক্ত এবং হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন