ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের এই নেতাকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, এর আগেও হারুন অর রশিদ গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি হারুন অর রশিদ।

তবে ডিবি পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন