ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বৈষামোড়া নামক এলাকায় সড়কে কিছুটা যানযটের সৃষ্টি হয়। এরই মাঝে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমার নামে একজন নিহত হয় এবং আনোয়ারুল আজিম নামে অপরজন গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ গ্রহণের প্রস্তুতি চলছে।

পড়ুন : টঙ্গীতে ঔষধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন