সিরাজগঞ্জে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা রাখার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে আসামীকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাসচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষার সময় আসামী উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামী আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লার শাহাদত হোসেনের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে তারিখে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লায় ২নং গলিতে অভিযান চালিয়ে তাহের জামিল অপেলের পরিত্যাক্ত বাড়ীর দক্ষিণ সংলগ্ন বাগানে মাদকদ্রব্য বিক্রি সময় ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাককে আটক করে। এসময় তার নিকট থেকে ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়।
পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার এসআই ইয়াসিন আরাফাত বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত আসামী আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেনের নিকট থেকে ৫০ লিটার চোরাই মদ রাখার মামলায় দুই বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে আসামীকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
পড়ুন : টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সা/


