জমকালো আয়োজনে ঝিনাইদহ তানজীমুল উম্মাহ হিফজ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সবক প্রদান অনুষ্টানের আয়োজন করা হয় । আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আবু তালিব । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মাদ ইকবাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মাদ অলী উল্যাহ।
আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান ও ঝিনাইদহ জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো: আশরাফুল আলম। এছাড়া তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম. এম. রবিউল ইসলাম ও আ খ ম মাসুম বিল্লাহ, অত্র শাখার শাখা প্রধান মাহবুব আল মিসবাহ, তানযীমুল উম্মাহ যশোর আরবপুর শাখার শাখা প্রধান আজমল হুসাইন, যশোর পালবাড়ি শাখার শাখা প্রধান আসাদুজ্জামান, যশোর রেলগেট শাখার শাখা প্রধান সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭৫ জন শিক্ষার্থীকে নতুন সবক প্রদান করা হয় এবং ১৮০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
পড়ুন : লক্ষ্মীপুরে হাসপাতালের অবকাঠামো ভেঙে সোয়া কোটি টাকা ক্ষতির অভিযোগ


