ঢাকার সাভারে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
বুধবার দিনগত রাত ৯ টার দিকে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে ইযাবাসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মো. আল-আমিন (২৪) বলিয়ারপুর এলাকার আটোরিকশা চালক সাত্তার পাগলার ছেলে।
ডিবি পুলিশ জানান, গত (১৪ অক্টোবর) রাত ৯ টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই মতিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে আল-আমিন নামের এক মাদক ব্যবসায়িকে আটকের পর তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই মো. মতিউর রহমান বলেন, সাভারের বনগাঁও ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন:বইয়ের ভেতর ইয়াবার চালান! নেত্রকোনায় পুলিশের জালে পাচারকারী
ইমি/


