গাংনীতে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২৪ আনসার সদস্যের ব্রিফিং

মেহেরপুরের গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর জেলা কমান্ড্যান্ট আল-আমিন। এ সময় সার্কেল অ্যাডজুট্যান্ট চায়না খাতুন ও গাংনী উপজেলা প্রশিক্ষক রাকিবুল ইসলাম সজীব উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে গাংনী উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা ১২৪ জন আনসার সদস্যকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি অধিক গুরুত্বপূর্ণ, সাতটি গুরুত্বপূর্ণ ও সাতটি সাধারণ পূজামণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের মধ্যে ২৪ জন সহকারী সেকশন কমান্ডার, ৩৮ জন নারী আনসার ও ভিডিপি সদস্য এবং ৬২ জন পুরুষ সদস্য রয়েছেন। তাঁরা সংশ্লিষ্ট পূজামণ্ডপে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

পড়ুন:বইয়ের ভেতর ইয়াবার চালান! নেত্রকোনায় পুলিশের জালে পাচারকারী

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন