নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের চেকপোস্টে বিদেশি পিস্তল, ৫ গ্রাম হেরোইন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সাজ্জাদ ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে এমদাদুল হক (২৭) ও মো. জিহাদকে (২৪) গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার ও মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
‎
‎পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:চার বছরেও শেষ হয়নি কুশুরা-ধানতারা সড়কের কাজ, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

ইমি/ ‎
‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন