জামালপুরে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে বিজিবি

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছেন জামালপুর ৩৫ বিজিবি।
দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বিকালে বিজিবির পক্ষ থেকে জামালপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান মন্ডপ গুলো পরিদর্শন করেন।
এসময় বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তাদের সঙ্গে মতবিনিময় করেন অধিনায়ক হাসানুর রহমান।
এছাড়াও জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন এলাকায় পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি।‎

বিজ্ঞাপন

পড়ুন:দুর্গোৎসবে বিএনপির নেতা কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবেন

ইমি/ ‎
‎
‎
‎
‎
‎
‎
‎
‎
‎
‎
‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন