গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে মাদক ব্যবসায়ীদের সশস্ত্র হামলা । এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এটিএসআই নুরুল ইসলাম, কনস্টেবল আশিকুর রহমান আহত হয় পরে তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ইয়াবাসহ গ্রেপ্তার মোঃ আনিছ (১৮) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মাইছজাদি গ্রামের হারেছ মিয়ার ছেলে ও শিমলা (২২) গাজীপুর জেলার সদর মেট্টো থানার চা বাগান বাশতলা এলাকার মো: সেলিম মিয়া মেয়ে। জয়দেবপুর রেলওয়ে প্ল্যার্টফর্মে বিক্রির সময় ৫৮পিস ইয়াবাসহ তাদের আটক করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে এক নারীসহ দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাদেরকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই একদল মাদক কারবারি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। তবে আসামীদের ছিনিয়ে নিতে পারেনি। পরে পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যায় অস্ত্রধারীরা। খবর পেয়ে রেলওয়ে ও সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন জানান, এঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পুলিশের উপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হবে। আটক আনিছ ও শিমলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। অভিযুক্ত হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
পড়ুন : বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন


