চট্টগ্রামের ফটিকছড়ির বখতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জামাল পাশা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম নুরুল হুদা। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লুৎফুর রহমান। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর আজিম উদ্দিন মুন্না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শেফায়েত উল্লাহ এবং নানুপুর গাউছিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক নোমান অর রশিদ।
এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মোহাম্মদ আবু জাফর, বিদ্যালয়ের দাতা সদস্য আবুল মনসুর, অভিভাবক সদস্য শফিউল আলম, মাওলানা দিন মোহাম্মদ, শিক্ষক একরাম উল্লাহ, তহিদুল আলম ও শামীম ইয়াসমিন, ইউপি সদস্য সাইফুদ্দিন, জাহেদুল আলম ও আব্দুল মান্নান এবং ব্যবসায়ী ওমর ফারুক ও মো. হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, অভিভাবকদের দায়িত্ব এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তাঁরা।
পড়ুন:দুর্গোৎসবে বিএনপির নেতা কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবেন
ইমি/


