রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প ‘পূর্বাচল নতুন শহর’-এ জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বরাদ্দকৃত পাঁচ শতাধিক প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের তালিকায় প্রধান নাম—সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও তার ঘনিষ্ঠ সহযোগী সিন্ডিকেট।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে এই চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লিখিত আবেদন জমা দেওয়া হয়। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের মূল বিষয় ও জালিয়াতির কৌশল
দুদক চেয়ারম্যানের কাছে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয় আদিবাসিদের অধিকার হরণ করে রূপগঞ্জের প্রকৃত ও যোগ্য আবেদনকারী এবং বিশেষত স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার বঞ্চিত করে সরকারি প্লটগুলো বেআইনিভাবে কুক্ষিগত করা হয়েছে। স্বজনপ্রীতি ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে এসব প্লট বরাদ্দ নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী, তার পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং নিজস্ব বলয়ের প্রভাবশালী ব্যক্তিদের নামে।
অভিযুক্ত সিন্ডিকেটের তালিকা
প্রাথমিক তালিকায় যেসব প্রভাবশালী ব্যক্তিবর্গের নাম উঠে এসেছে। এদের মাঝে গোলাম দস্তগীর গাজী (সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী)এমদাদুল হক দাদুল (সাবেক মন্ত্রীর এপিএস), আনছার আলী, সালাউদ্দিন চেয়ারম্যান, ফেরদৌসী আলম নীলা, ইমন হাসান খোকন, আরমান মোল্লা
দুদকের কাছে উত্থাপিত ৪ দফা দাবিগুলো হলো
নিরপেক্ষ ও দ্রুত তদন্ত: জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া সবকটি প্লটের বরাদ্দ অবিলম্বে বাতিল করে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা। সম্পদ ও ব্যাংক হিসাব ফ্রিজ তথা অভিযুক্তদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ ও ব্যাংক হিসাব অবিলম্বে জব্দ করা। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও পাসপোর্ট বাতিল করে তদন্ত চলাকালীন তারা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য পাসপোর্ট জব্দসহ বিদেশে গমনে কার্যকর নিষেধাজ্ঞা জারি করা। আইনগত ব্যবস্থা নিতে সরকারি সম্পত্তি আত্মসাৎ ও দুর্নীতির দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এয়াডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, “ক্ষমতার দাপট দেখিয়ে রূপগঞ্জের আদিবাসীদের জন্য নির্ধারিত শত শত প্লট গাজীর সিন্ডিকেট নিজেদের এবং আত্মীয়দের নামে ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার ও ভুক্তভোগীদের অধিকার ফিরিয়ে দিতেই দুদকে অভিযোগ জানিয়েছি।”
পড়ুন : জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান


