সিরাজগঞ্জে সরকারি খেলার মাঠে ট্রাক্টর দিয়ে হালচাষ, দখলমুক্ত করলেন প্রশাসন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি চার বিঘা আয়তনের একটি খেলার মাঠটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে সরেজমিনে যাওয়া হয়। সেখানে স্থানীয়দের বক্তব্য ও জায়গার কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সেটি সরকারি সম্পত্তি। পরে ট্রাক্টর দিয়ে হালচাষ করা দখলদার ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এই ধরনের অন্যায় কাজ থেকে তারা বিরত থাকবেন বলে মুচলেকা দেন।

তিনি আরও জানান, জায়গাটি দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। ফলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকরা খেলার মাঠ হিসেবেই সেটি ব্যবহার করছেন।
এ কারণে আমরাও খেলার মাঠ হিসেবেই জায়গাটিকে উন্মুক্ত করে দিয়েছি।

দখলকারীরা হলো, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হেকমত আলী সরকার, আল-আমিন সরকার, নূর মোহাম্মদ সরকার, ওমর আলী সরকার, হারান সরকার ও তোফাজ্জল সরকার।

স্থানীয়রা জানান, জায়গাটি খাস খতিয়ানভুক্ত হওয়ায় ২০১৯ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সামাজিক নিরাপত্তা ও আবাসন প্রকল্পের আওতায় গৃহহীনদের গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে সেখানে মাটি ভরাট করেছিল। এরপর সেখানে আর গুচ্ছগ্রাম হয়নি। এ কারণে তারা জায়গাটি খেলার মাঠ হিসেবেই ব্যবহার করে আসছিলেন।

এরআগে, এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) সরকারি খেলার মাঠ দখল করে ট্রাক্টর দিয়ে হালচাষ করেন। পরে এ ঘটনায় ক্রীড়াপ্রেমী স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

বিভিন্ন অনলাইনে এ সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম ও জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

বিজ্ঞাপন

পড়ুন : জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন