আবুধাবিতে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৭২ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ২৭১ রান সংগ্রহ করেছে।
জিম্বাবুয়ের এই সংগ্রহে সর্বোচ্চ ৯৩ রান ক্রেইগ আরভিনের, দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান করেছেন ব্রেন্ডন টেলর। তৃতীয় সর্বোচ্চ ২১ রান করে এসেছে ৯ ও ১০ নম্বরে দুই ব্যাটসম্যানের কাছ থেকে।
তাসকিনের তোপে ৭ ওভারের মধ্যে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। এরপর টেলর–আরভিনের চতুর্থ উইকেট জুটি দলকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দুই শর দিকে নিয়ে যায়।
ইনিংসের শেষ বলে আরেকটি উইকেট ফেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মিস করেছেন নাজমুল। তাতে দুই ব্যাটসম্যান তিনবার দৌড়ে জিম্বাবুয়ের রান বাড়িয়েছেন আরও কিছুটা।
বাংলাদেশের হয়ে ৪৪ রানে ৩ উইকেট নেন তাসকিন।

বিজ্ঞাপন