নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতের স্থায়ী ও অস্থায়ী পদগুলোতে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম ও শর্ত মেনে দেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ সংখ্যা
৮টি
লোকবল নিয়োগ
১১৯ জন
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ
৩০ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়
পদসংখ্যা: ০৮ টি
লোকবল নিয়োগ: ১১৯ জন
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ০৪টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ০৫টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৯৭টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস। হালকা গাড়ী চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স।
পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০১টি
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।
পড়ুন:স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ডিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি
ইমি


