দিনাজপুরে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

দিনাজপুরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আসামিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদিয়া তারান্নুম (৩০), স্বামী-শেখ জাকির হোসেন, স্থায়ী সাং-মুসিপাড়া তালপুকুর, বর্তমান সাং-পাহাড়পুর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসামিরা হলেন- ১। মোঃ শাহীন JCD (৪২), পিতা-মৃত জামিল উদ্দীন, ২। আসমাউল হুসনা ওরফে বুবলী (৪৩), স্বামী- মোঃ শাহীন, ৩। মোঃ আহনাফ তানিন ওরফে তানজী (১৯), পিতা-মোঃ শাহীন, সাং-নেহ উপশহর (কুয়েটো মসজিদ মোড়ের পার্শ্বে) থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। তার দাবি অনুযায়ী, উল্লেখিত ১ নম্বর আসামি একজন সংঘবদ্ধ প্রতারক দলের সদস্য ও ভূমিদস্যু এবং সরকারি প্রকৃতির ব্যক্তি।

তিনি জানান, তিনি ও তার শ্বশুর শেখ জাহাঙ্গীর আলম (৬২), তার স্বামী শেখ জাকির হোসেন (৩৫) ও তার ছেলে আরহাম সাবিহ (সাড়ে চার বছর) সহ গত কোতয়ালী থানাধীন গৌরদত্তা অন্তর্গত মুসিপাড়া মসজিদের উন্নতির পার্শ্বে উপরোক্ত ১ নম্বর বিবাদী শাহীন এর মিমোর ফিটনেস ক্লাবে গত ১৩/১০/২০২৬ তারিখ রোজ মঙ্গলবার রাত্রি আনুমানিক ০৯.২০ ঘটিকার সময় উপস্থিত হলে ১ নম্বর বিবাদী তাকে উদ্দেশ্য করে বিবাদী বলিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

অভিযোগ অনুযায়ী, বিবাদীদেরকে গালিগালাজ করতে নিষেধ করিলে ১ নম্বর বিবাদী রুবি বুরহিম দিয়ে বলে, এদেরকে মেরে লাশ গুম করে ফেলো এবং এদের টাকা ও স্বর্ণ নেওয়ার সাধ জীবনের মত মিটিয়ে দাও। উক্ত হুকুম পাওয়া মাত্র ১ নম্বর বিবাদী শাহীন এর হাতে থাকা জিআই পাইপ দিয়ে তার স্বামীর মাথায় আঘাত করে। এরপর ২ নম্বর বিবাদী জিআই পাইপের আঘাতে তার ছেলের মাথায় আঘাত করে এবং হাতের ছোরা দিয়ে তার মুখে এবং চোখে আঘাত করে।

তিনি আরও অভিযোগ করেন, তিনি নিচে পড়িয়া গেলে তাকে তার পা দিয়ে পেটে এবং বুকে লাথি মারিয়া গুরুতর জখম করে। ২ নম্বর বিবাদীর হাতে থাকা লোহার রড দ্বারা তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। উক্ত ১ নম্বর বিবাদীর হাতে থাকা লোহার জিআই পাইপ দ্বারা তার শ্বশুর শেখ জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাতটি তার কানে লাগিয়া গুরুতর রক্তাক্ত জখম হয়।

অভিযোগে বলা হয়, পরবর্তীতে ৩ নম্বর বিবাদী তার ছেলে আরহামকে হত্যার উদ্দেশ্যে মুখ চেপে ধরে ও গলা চাপিয়া শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। তিনি নিচে পড়ে থাকা অবস্থায় ২ নম্বর বিবাদী তার বুকের উপর বসে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরিয়া শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে ও তার গলার পরিহিত সোনার ১ ভরি চেইন, যাহার মূল্য ২,২০,০০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। ১ ও ২ নম্বর বিবাদীগণ আমাকে শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। ২ নম্বর বিবাদী শাহীন ও ১ নম্বর বিবাদীগণ আমাকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করিয়া গুরুতর জখম করে।

তার দাবি, ২ নম্বর বিবাদী ইচ্ছাকৃতভাবে তার পেটে সজোরে মেরে গর্ভপাত করে এবং বলে, তোর বাচ্চা হওয়ার সাধ মিটিয়ে দিলাম। তখন সকল বিবাদীগণ তাদের উপর লোহার রড, ও লোহার জিআই পাইপ ও জীমের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দিয়ে এলোপাথারী ভাবে আঘাত করিয়া হিলা ফোলা কালশিরা জখম করে। তার আর্ত চিৎকার করিলে স্থানীয় লোকজন ও সাক্ষীগণ এসে তাদেরকে উদ্ধার করিয়া দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়া ভর্তি করে।

পরবর্তীতে তিনি বাদিনী হয়ে আসামি ১। মোঃ শাহীন (৪২), মোবাঃ-০১৭১৫-৩৬১৬১৬, পিতা-মৃত জামিল উদ্দীন, ২। আসমাউল হুসনা ওরফে বুবলী (৪৩), স্বামী-মোঃ শাহীন, ৩। মোঃ আহনাফ তানিন ওরফে তানজী (১৯), পিতা-মোঃ শাহীন, সাং-নেহ উপশহর (কুয়েটো মসজিদ মোড়ের পার্শ্বে) থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর গণ সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা করেন। যাহার মামলা নং-৪৫, তাং-১৫/১০/২০২৬ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/ ৩১৩/৩৮৫/ ৫০৬(২) জিআর নং-৮১৫/২৬। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
তিনি জানান, তিনি ও তার পরিবারবর্গ অসহায় হয়ে আপনার নিকট শরণাপন্ন হয়েছেন যে, উক্ত মামলার এজাহার নামীয় সকল আসামীদেরকে গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবির জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

পরবর্তীতে গত ইং-১৬/১০/২০২৬ তারিখে তাদের মুসিপাড়া তালপুকুরের বাসায় শাহীন জেসিডি ও তার স্ত্রী আসমাউল হুসনা ওরফে বুবলী এবং তার ভাড়াটিয়া পোষা গোয়াদের নিয়ে তাদেরকে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করে। ঘরে থাকা তার অসুস্থ্য হার্ট ও প্যারালাইসিস আক্রান্ত শ্বাশুড়ী আসামীদের এহেন কার্যকলাপ সহ্য করিতে না পারিয়া শয়ন ঘরের ভিতর পুনরায় হার্ট স্ট্রোক করিলে তাদের পরিবারের লোকজন তার শ্বাশুড়ীকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া আইসিইউতে ভর্তি করে। বর্তমানে তার শ্বাশুড়ী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উক্ত ঘটনার বিষয়ে কোতয়ালী থানায় একটি জিডি করেন। যাহার জিডি নং-১৬৪৪, তাং-১৬/১০/২০২৬ ইং।

তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও তারেক রহমান এর নিকট তার পরিবারের সহিত ঘটে যাওয়া অন্যায় এর সুষ্ঠু বিচার করিতে বিনীতভাবে অনুরোধ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

পড়ুন : প্রকৃত শক্তি অস্ত্র নয়, শৃঙ্খলা ও জনগণের আস্থায় নিহিত: প্রধানমন্ত্রী তারেক রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন