প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে অবস্থান করেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বিজ্ঞাপন

আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, ‘তার যোগ্য পরিচালনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল জাতীয় পর্যায়েই নয়, দেশের একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পেরেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা কিংবা তীব্র শীতের প্রকোপ—প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে থেকেও তিনি প্রতিনিয়ত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের দোরগোড়ায় মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।’

সংগঠনটির গঠন ও বৈচিত্র্যময় মানবিক কার্যক্রমের কথা তুলে ধরে তিনি জানান, জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী ও গুণিজনদের নিয়ে গঠিত, যার মূল উদ্দেশ্য হলো মানবকল্যাণ ও মানবসেবা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ, আইনজীবীসহ সমাজের অগ্রগণ্য পেশাজীবীরা এর সঙ্গে যুক্ত রয়েছেন। ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময়েও এই সংগঠন তরুণদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে অনলাইনে সায়েন্স এক্সিবিশনসহ নানামুখী ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে। এ ছাড়া আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়ানো, কৃত্রিম পা সংযোজন করে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, বৃক্ষরোপণ, বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদানের মতো কাজ পরিচালনা করছে জেডআরএফ। এমনকি ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের পাশাপাশি দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ক্ষেত্রেও সংগঠনটি ভূমিকা রেখেছে। এ সময় রিজভী উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নিজে রাস্তায় নেমে তদারকি করছেন এবং সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হয়েছে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘দারিদ্র্য বিমোচন কর্মসূচি থেকে শুরু করে দেশের যেকোনো ভালো ও কল্যাণমূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে এই সংগঠন।’

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও অ্যাডমিন ডা. মোর্শেদ হাসান খানসহ দেশের প্রখ্যাত চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

পড়ুন : প্রকৃত শক্তি অস্ত্র নয়, শৃঙ্খলা ও জনগণের আস্থায় নিহিত: প্রধানমন্ত্রী তারেক রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন