সিরাজগঞ্জের রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের মহিলাকর্মী সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও মহিলা কর্মী সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও মহিলা কর্মী সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।

রবিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা সুতাহাটি বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুতাহাটি বাজার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মহিলা কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক নারী কর্মী অংশ নেন।

সভায় বক্তারা বলেন, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ, গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সময় তাঁরা আমিরুল ইসলামের দলীয় মনোনয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম বলেন, ব্যক্তিগত কোনো লোভের আশায় নয়, বরং রামকৃষ্ণপুর ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।

তিনি আরও বলেন,দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সবার সহযোগীতা নিয়ে ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এলাকার মানুষের সমস্যা সমাধান, জনসেবা এবং সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ রামকৃষ্ণপুর গড়ে তোলাই তার লক্ষ্য।

বিএনপি নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা আলহাজ হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা লেবু তালুকদার,প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েব, জাহিদ তালুকদার,ছাত্রদল নেতা সজিব আহমেদ জয়,মহিলা নেত্রী সাবরিনা আক্তার রিজুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগ ও মহিলা কর্মী সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন আমিরুল ইসলাম।এ সময় তিনি তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামকৃষ্ণপুর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা জোরদার করছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা।

বিজ্ঞাপন

পড়ুন : বড়লেখায় রাস্তা সংকুচিত করার প্রতিবাদে হামলার চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন