বড়লেখায় রাস্তা সংকুচিত করার প্রতিবাদে হামলার চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগর গ্রামে রাস্তা সংকুচিত করার প্রতিবাদ করায় হামলার চেষ্টা, ব্যবসাপ্রতিষ্ঠানে কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইমরান আহমদ বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেসক্লাব বড়লেখার নেহার মার্কেট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ইমরান আহমদ।
সংবাদ সম্মেলনে ইমরান আহমদ অভিযোগ করেন, কাশেমনগর গ্রামের ইসলাম উদ্দিন রাস্তার ওপর বেড়া দিয়ে চলাচলের পথ সংকুচিত করায় স্থানীয় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টির প্রতিবাদ করলে ইসলাম উদ্দিন দা নিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ইমরান আহমদের দাবি, এ অভিযোগের বিষয়ে পুলিশ তদন্তে গেলে পরবর্তী সময়ে কাশেমনগর গ্রামের নাজিম উদ্দিন, ইসলাম উদ্দিন, ওয়াহিদ আলী ও সাইফুর রহমান তাঁকে বিভিন্নভাবে হয়রানি করতে শুরু করেন। তাঁর মালিকানাধীন ওয়েস্টার্ন কংক্রিট প্রোডাক্টস ব্রিকস ফিল্ডের কর্মচারীদের কাজে বাধা দেওয়া এবং তাঁদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এসব ঘটনার কারণে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান আহমদ। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্ত নাজিম উদ্দিন মুঠোফোনে জানান, ইসলাম উদ্দিন তাঁর সৎভাই। বাড়িতে গরু-বাছুর ঢুকে যাওয়ার কারণে ইসলাম উদ্দিন তাঁর বাড়ির সামনে বেড়া দিয়েছেন।

পড়ুন:অর্থাভাবে বন্ধ রাকিবের ব্রেইন টিউমারের চিকিৎসা, দিশেহারা পরিবার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন