প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আসন্ন রাজশাহী আগমনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে বিশাল প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ, চাঁপাইনবাবগঞ্জ সদরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সফল সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুনুর রশীদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির জনপ্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজশাহী আগমনকে ঘিরে সমগ্র উত্তরবঙ্গে জাতীয়তাবাদী জনতার মাঝে অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রাজশাহী অভিমুখে চাঁপাইনবাবগঞ্জ থেকে স্মরণকালের সর্ববৃহৎ ও স্বতঃস্ফূর্ত জনস্রোত সৃষ্টি নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী ৭ই নভেম্বরের বিষয়ে আলোচনা হয় আলোচনা বক্তারা বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭ই নভেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের মানুষ রোল মডেল হিসেবে দেখবে।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রানিহাটি ইউনিয়নের সফল চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ রহমত আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মীম ফজলে আজিম।

বক্তারা তাঁদের বক্তব্যে তারেক রহমানের রাজশাহী সফরকে মহাসমাবেশকে সফল করতে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা থেকে তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে সংগঠিত করে মহাসমাবেশে যোগদানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী ২০ অক্টোবর ২০২৬-এর কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি সফল করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বড়লেখায় রাস্তা সংকুচিত করার প্রতিবাদে হামলার চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন