শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে জামালপুরের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
রোববার রাতে জামালপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে কথা বলেন ডিআইজি। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জামালপুর সদর থানা ওসি নাজমুল সাকিব,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : আজ দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন
সা/


