চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে লাটাহাম্বার উল্টে গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) উল্টে খাদে পড়ে হেলাল (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একটি গরুও মারা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ভোরে ফজরের আজানের ঠিক আগমুহূর্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে চুয়াডাঙ্গা শহর থেকে ঝিনাইদহগামী একটি গরুবোঝাই লাটাহাম্বার চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড়ে বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলাল এবং একটি গরু মারা যান।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। এ সময় লাটাহাম্বারে থাকা অন্য দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনাস্থল থেকে নিহত ব্যবসায়ীর পকেট ও সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, একটি মোবাইল ফোন এবং গরুর বৈধ চালান উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

পড়ুন : আজ দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন