নবাবগঞ্জে ২৩৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে ২৩৫ পিস ইয়াবাসহ রেবা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৭৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৩৫ পিস ইয়াবা ও মাদক কেনাবেচার নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রেবা আক্তার নবাবগঞ্জ থানার চর পাড়াগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম নাছির উদ্দিন, যিনি নছু নামেও পরিচিত।

এসআরবি জানায় গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

তথ্য নিশ্চিত করেন সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার লিজা আক্তার।

পড়ুন : জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন