ছাগলনাইয়ায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) ভোর রাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানা পেট্রোল পাম্পের পাশের সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি থামিয়ে তল্লাশি করে ট্রলিতে রাখা নীল পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় সিএনজিচালক মো. নাজমুল হাসান (৪২) পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, আটক নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজকুঞ্জরা এলাকায় অভিযান চালিয়ে কথিত মাদক ব্যবসায়ী মোবারক হোসেন (৪২) নামে আরও একজনকে আটক করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

পড়ুন:টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন